দেশজুড়ে

স্কুল যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক শিক্ষক এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে ।

রোববার (২৩ আগস্ট) সকালে পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের উদ্দেশে বের হন মোশাররফ হোসেন। পশ্চিমপাড়া এলাকায় পৌঁছানোর পর একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকটির চাকার নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে ট্রাকটি আটক করেন। তবে এর আগেই চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন