দেশজুড়ে

৩৪ দিনে শাহজালালের মাজারের দানবক্সে টাকার পরিমাণ জানালেন সিসিক প্রশাসক

প্রায় ৩৪ দিন পর আবারও সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ খোলা হয়েছে। গণনা শেষে এতে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ হিসাব ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান,  মাজারের দানবাক্সে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের পাউন্ড, ভারত ও পাকিস্তানের রুপি, সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, মার্কিন ডলার, নেপালি রুপি, ওমানি মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ইরাকি দিনার, তুর্কি লিরা, জাপানি ইয়েন, ভিয়েতনামের ডং, কাতারি রিয়াল, লেবানন ও মিসরের পাউন্ড, ইউরো, বাহরাইনি মুদ্রা এবং কানাডিয়ান ডলার।

এ সময় নজরানা হিসেবে গরু, ছাগল, হাঁস ও মুরগিও পাওয়া গেছে বলে জানায় মাজার কর্তৃপক্ষ

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই নীতিমালা চূড়ান্ত হলে ভবিষ্যতে সেই অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা ও ব্যবস্থাপনা করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন