বিএনপি

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনি ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করেএর নাম বিএনপি

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেনশিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই। এর বাইরে একেক জন পাঁচ থেকে সাত লাখ টাকা অবসর সুবিধা পাবেন। এটা একজন দরিদ্র স্কুলশিক্ষকের জন্য, যিনি গ্রামে বসে আছেন, অনেক বেশি মাইনে রাখে।

তিনি বলেন, বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে আইবিএস প্লাস প্লাসের ডিজিটালাইজড পদ্ধতিতে তার টাকা ঢুকছে। এক টাকাও কোথাও উৎকোচ দিতে হবে না।

তিনি আরও বলেন,  অনেকে গতকাল বলেছে, আগামী দুদিন পর সরকারের ১৮০ দিন পূর্ণ হবে। আপনারা কী কী বাস্তবায়ন করেছেন? এগুলো দেখে যান, বাস্তবায়ন করেছি। এটা আমাদের ইশতেহারে ছিল না। এটা ৩২ নম্বর।  বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুলড্রেস বিতরণ করা হবে এটা ৩৩ নম্বরপ্রতিশ্রুতি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনি দরিদ্র মা-বোনদের ভোলেননি। আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমাদের বিরোধীপক্ষ বলেছে, ‘রাখ তোর ফ্যামিলি কার্ড।এখন তারাই প্রতিযোগিতা করছে, ফ্যামিলি কার্ড কবে দেবেন!

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন