হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ৮৪১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪১ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ৯৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১২৪ জনের হাম নিশ্চিত হয়েছে। এছাড়া, গেল ২৪ ঘণ্টায় ৮১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ৯৬ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৫৮ জনের।
এমএ//