অর্থনীতি

আগস্ট মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা

ছবি: সংগৃহীত

আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছে।

রোববার (০২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, গৃহস্থালি পর্যায়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের ভোক্তা মূল্য (মূসকসহ) রিটেইলার পর্যায়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গেল মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, আগস্ট মাসজুড়ে দেশের বেসরকারি খাতের এলপিজি বিপণনকারী প্রতিষ্ঠানগুলো এই দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রি করবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন