হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (০১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ৯৬ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৪৪ জনের।
এমএ//