রাজনীতি

ইসলামের লেবাসে একটি গোষ্ঠী অসুস্থ রাজনীতি করছে: ছাত্রদল সভাপতি

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ফটোকার্ডের প্রতিবাদ জানিয়ে বলেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী ইসলামের লেবাসে রাজনীতির নামে অসুস্থ চর্চা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বায়ান্ন টিভির পাঠকদের সুবিধার্থে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

গতকাল সারাদিন কক্সবাজারে বন্যাকবলিত অসহায়দের মাঝে এবং আজ সকাল থেকে ঢাবি ক্যাম্পাসে সময় অতিবাহিত করলাম। ছাত্রদলের সভাপতি হিসেবে আমার বক্তব্যগুলো সবসময়ই রেকর্ডের থাকে। কিছু ক্ষেত্রে ভেরিফাইড ফেসবুক পেইজেও আমার প্রতিক্রিয়া ব্যক্ত করি।

অথচ গতকাল সামান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেই আমার নামে এ ধরনের ভুয়া ফটোকার্ড ছাপিয়ে মোনাফেক গুপ্তরা প্রচার করে দিল। মোনাফেকরা এর আগেও এ ধরনের অসংখ্য ভুয়া ফটোকার্ড ছাপিয়েছে, কিছুক্ষেত্রে আইনের আশ্রয়ও নিয়েছি। কিন্তু মোনাফেক গুপ্তরা থেকে নেই। 

সাধারণ শিক্ষার্থীদের নিকট আমার প্রশ্ন, কোনো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কি মাসের পর মাস,বছরের পর বছর ধারাবাহিকভাবে এ ধরনের ভূয়া,নোংরা,অশ্লীল ফটোকার্ড ছাপানো সম্ভব? অর্থাৎ একটি নির্দিষ্ট গোষ্ঠীই প্রতিনিয়ত ইসলামের লেবাসে রাজনীতির নামে এ ধরনের অসুস্থ রাজনীতি চর্চায় ব্যস্ত। কথায় আছে, শয়তান কখনও ক্লান্ত হয় না। সেজন্য সর্বক্ষেত্রে এ ধরনের শয়তানদের ধ্বংস কামনা করি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন