রাজনীতি

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী : হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন,শিক্ষামন্ত্রী আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন

হাসনাত বলেন,  আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি, তিনি স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ। এই শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে, নকল আর চলবে না। এবার শিক্ষার্থীরা আপনাকে দেখিয়ে দিয়েছে, এই স্ট্যান্টবাজি আর বাংলাদেশে চলবে না।

তিনি বলেন,  এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটু ও বুকসমান পানিতে আপনি ডুবিয়ে ডুবিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নপত্রে দুটা সৃজনশীলে ভুল দিয়ে রেখেছেন। প্রশ্নপত্রে ভুল থাকলে পরীক্ষার্থীদের কী ধরনের মানসিক অবস্থা তৈরি হয়, একবার চিন্তা করুন।

তিনি আরও বলেন,  শিক্ষার্থীদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছে হলে আপনারা সেটা শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেন। অথচ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না। তারা বিদেশে পড়াশোনা করে। পরের সন্তানদের রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করাবেন, পরের সন্তানদের নিয়ে এক্সপেরিমেন্টকরবেন আর নিজেদের সন্তানদের বিদেশে পড়াবেন; এই বাংলাদেশে আপনাদের আর এক্সপেরিমেন্ট করতে দেবো না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন