জাতীয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে তিনি সূরা ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও অসচ্ছল মানুষের মধ্যে বস্ত্র ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমেও অংশ নেবেন তারেক রহমান। এ লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি সংসদীয় আসনে পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে এসব বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

দিনের শেষভাগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেয়ার কথা রয়েছে তার।

এসব কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদন ও মানবিক কার্যক্রম একযোগে পালন করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন