জাতীয়

আদ-দ্বীনে মৃত্যু ৬ নবজাতকের ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর

ছবি: সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ  হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে নিহত ছয় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে স্বাস্থ্য বিভাগ। অভিভাবকদের সম্মতিতেই মরদেহগুলো পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।মৃত সব বাচ্চার বয়শ এক থেকে দুই হওয়ায় অভিভাবকরা কেউ তাদের ময়নাতদন্তের জন্য রাজি হননি।

তিনি আরও বলেন, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শক্তিশালী তদন্ত কমিটি কাজ করছে। ‘অন্যান্য সব আলামত নিয়ে তদন্ত করে কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে। এছাড়া একাধিক ল এনফোর্স এজেন্সিও এ নিয়ে কাজ করেছে।’

আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রতিবেদনটি হাতে পেলে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

এদিকে গত বুধবার (২৭ মে) রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে এক মর্মান্তিক দুর্ঘটনায় একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। পোস্ট অপারেটিভ বা নবজাতক ওয়ার্ডে এয়ার কন্ডিশনারের (এসি) গ্যাস লিকেজ হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন