জাতীয়

হাম ও উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, হাসপাতালে ১৩৪১

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি । আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১৬২ জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২৩৯ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৭ জন। ঢাকায় চার জন এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে এক জন করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৯৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২০১ জন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন