কারিনাকে নিয়ে বাবা কায়সার হামিদ এর আবেগঘন পোস্ট
অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তার শোকাহত পরিবার। এই শূন্যতা কাটিয়ে ওঠা তাদের জন্য হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। তার বাবা, সাবেক ফুটবলার কায়সার হামিদ, মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট করেন।
তিনি জানান, ঈদের সময় তারা একসঙ্গে হাটে যেতেন এবং গরু-ছাগল কেনাকাটায় কারিনার খুব আগ্রহ ছিল। তবে গরুর খুব কাছে যেতে সে ভয় পেত, তাই দূর থেকেই গাড়ির ভেতরে বসে পুরো কেনাবেচার পরিবেশ উপভোগ করত।
তিনি প্রয়াত মেয়ের স্মৃতিচারণ করে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। বায়ান্ন টিভির পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হল -
কোরবানি ঈদের সময় কারিনা কায়সার আমার সাথে হাটে যেতে, নিজে গরু, ছাগল কিনতে খুব পছন্দ করতো। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভীষণ ভয় পেত।। গাড়ির ভেতর থেকেই দেখত, কেনা বেচা উপভোগ করত।। এবার আমি হাটে যাবার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে,তাই যাওয়া। কারিনার সাথে গাড়িতে ঘোরাঘুরির সৃতি অনেক মনে পড়ছে।। এখন তো তুমি সব ভয়ভীতির উর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই।। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক এই শুভকামনা করছি।। আমিন।।
পিডি