স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০৫

গেল ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এসময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৫ জন।

রোববার (০৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ১৬৬ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫০ জন।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ২৪৪ জন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন