দেশজুড়ে

কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা, হাসপাতালে ভর্তি ৬৪ রোগী

কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীদের সংখ্যাবর্তমান জেলায় মোট ৬৪ জন হামের রোগী ভর্তি  হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (১৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমান জেলায় মোট ৬৪ জন হামের রোগী ভর্তি  হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।সদর হাসপাতালে ১৫ জন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩৯জন, জহিরুল ইসলাম মেডিকেল কলেজে ও হাসপাতাল ৮ জন, ভৈরব এবং বাজিতপুর উপজেলায় একজন করে মোট দুইজন ভর্তি আছেন । সংক্রমণের প্রকৃতি ও বিস্তার নিরূপণে নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৬টি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৫টি এবং ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটিতে ৫টি করে মোট ১০১টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

জেলায় হামের টিকার কোনো ঘাটতি নেই। তবে আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের প্রয়োজন অনুযায়ী ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

এ পরিস্থিতিতে আগামী কাল ২০ এপ্রিল থেকে সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে কিশোরগঞ্জেও হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির আওতায় পূর্বে টিকা না নেওয়া ব্যক্তিদের পাশাপাশি পূর্বে টিকা গ্রহণকারীরাও পুনরায় টিকা নিতে পারবেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পুনরায় টিকা গ্রহণে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলেছে, শিশুদের মধ্যে কাশি, জ্বর, নাক দিয়ে পানি পড়া কিংবা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা উচিত

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন