হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২৮
গেল ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৮ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। তাদের মধ্যে ২৩ হাজার ৫৪১ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
এমএ//