জাতীয়

সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে ভোক্তা পর্যায়ে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রাত ১২ টার পর নতুন এ মূল্য কার্যকর হবে।

শনিবার (১৮ এপ্রিল) সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা, অকটেন ১৪০ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি করা হবে।

 মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে আগামীকাল রোববার (২৬ এপ্রিল) থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন