নতুন মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, তবে আলোচনায় কোনো ছাড় নয়
ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবগুলো খতিয়ে দেখছে। একই সঙ্গে চলমান আলোচনায় কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে দেশটি।
শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ
তাঁরা বলেছে, “আমেরিকানদের পক্ষ থেকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে”। তেহরান এখনও সেগুলো পর্যালোচনা করছে এবং এর কোনো জবাব দেয়নি।
পরিষদ উল্লেখ করেছে যে, পাকিস্তানি সেনাপ্রধান এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে তেহরানে ছিলেন।
কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান থাকা সত্ত্বেও, ইরান জোর দিয়ে বলেছে যে তাদের অবস্থান দৃঢ় রয়েছে।
দেশটি জানিয়েছে, তাদের আলোচক দল “সামান্যতম আপোস, পিছু হটা বা নমনীয়তাও দেখাবে না এবং সর্বশক্তি দিয়ে ইরানি জাতির স্বার্থ রক্ষা করবে”।
আই/এ