অর্থনীতি

অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সর্বশেষ নির্ধারিত দাম বহাল রাখার নির্দেশনা দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ চিঠি পাঠানো হয়।

ফলে অক্টোবর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করে জ্বালানি বিভাগ।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হয়।

তখন জ্বালানি বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি কমাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন