স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬২৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে।  এসময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ জন।

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন।

গত ১৫ মার্চ থেকে অদ্যবধি পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন