আন্তর্জাতিক

ইসলামাবাদে আলোচনার অপেক্ষায় ইরান–যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে টানটান উত্তেজনা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উচ্চপর্যায়ের সংলাপকে ঘিরে বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বৈঠক সামনে রেখে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইতোমধ্যে দুই দেশের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছালেও বৈঠক ঠিক কখন শুরু হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি।

তাসনিম নিউজের পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় অনুযায়ী তা শুরু হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বিকেলের দিকে আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একই সঙ্গে জানা গেছে, দুই দেশের প্রতিনিধিদল প্রথমে আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তাসনিমের তথ্য অনুযায়ী, ইরানের প্রতিনিধি দলে মোট ৭১ জন সদস্য রয়েছেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এতে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, পাশাপাশি মিডিয়া প্রতিনিধি, নিরাপত্তা কর্মকর্তা এবং কারিগরি বিশেষজ্ঞরা।

 

অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ইসলামাবাদে পৌঁছায়।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন