সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার সংখ্যা ৮ লাখ ৫৯ হাজার ৪০০টি, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি ৭৮ লাখ টাকা।
শনিবার (১১ এপ্রিল) উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (শনিবার) দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রেস ব্রিফিং করা হবে।
বিজিবি জানায়, ৬৪ বিজিবি (উখিয়া ব্যাটালিয়ন) আধুনিক নজরদারি ব্যবস্থার সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এমএ//