ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘লজ্জাজনক’ হার : রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিনা উসকানিতে একতরফা ও আগ্রাসী হামলা চালিয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) স্পুতনিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে।
জাখারোভা আরও জানান, সংঘাত শুরুর পর থেকেই রাশিয়া এই হামলার বিরোধিতা করে আসছে এবং তাদের প্রথম প্রতিক্রিয়াতেই আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়েছিল।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই এবং কূটনৈতিক পথেই এর সমাধান খুঁজতে হবে।
এসি//