আন্তর্জাতিক

ইরান সংঘাত নিরসনে পাকিস্তানে তিন মুসলিম প্রধান দেশের বৈঠক

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জরুরি বৈঠকে বসছেন তিন মুসলিম প্রধান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব, তুরস্ক ও মিসরের এই উচ্চপর্যায়ের আলোচনা আজ রোববার ( ২৯ মার্চ) অনুষ্ঠিত হওয়ার কথা। 

এ বিষয়ে গতকাল শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মধ্যপ্রাচ্যের শক্তিশালী এসব দেশ এমন এক সময়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে, যখন ইরানে সম্ভাব্য স্থল হামলার জন্য প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরু শুরু হয়। মার্কিন-ইসরায়েলী হামলার প্রতিবাদে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়। এতে দিলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। শুরু হয় বিশ্বজুড়ে জ্বালানি অস্থিরতা। 

এদিকে উল্লেখিত কূটনৈতিক সমাধানের চেষ্টা চলাকালেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান চালাচ্ছে। ইরানও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনাগুলোকে হামলা করছে। 

ইরানের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল শনিবার এই লড়াইয়ে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ জ্বালানি তেল সরবরাহ হয়। হুতিরা এই নৌপথ বন্ধ করে দিলে  আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন