যেমন থাকবে ঈদের দিনে আবহাওয়া
দেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় শনিবার (২১ মার্চ) সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের দিনে আবহাওয়া পুরোপুরি অনুকূলে নাও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হঠাৎ ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা দিতে পারে।
এছাড়া সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে আবহাওয়ায় কিছুটা স্বস্তি অনুভূত হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঈদের পরের দুই দিনেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। দেশের আট বিভাগেই কিছু কিছু এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এমএ//