আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়ও আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

সোমবার (১২ অক্টোবর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে সূর্যাস্ত এবং বুধবার (১৪ অক্টোবর) ভোর ৫টা ৫৫ মিনিটে সূর্যোদয় হবে।

 

আর/আই  

এ সম্পর্কিত আরও পড়ুন