আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত জানালেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, সেটি বন্ধ আছে এবং বন্ধই থাকবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,রাজনীতিটাকে চলতে দিন। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দিন। বিচ্ছিন্ন কোনো কিছু দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ আটকে দিলে সেটি একটি বিকৃত রূপ নিতে পারে। বাকি যারা আছে তারা কাজ করছে এবং করবে।
আওয়ামী লীগের গোপন বা হঠাৎ তৎপরতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,আওয়ামী লীগ তো কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই, করছেও। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কারণ দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করে দিয়েছে।
আই/এ