দেশজুড়ে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের মনোনয়ন নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তিনি বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এই ফরম উত্তোলন করেন।

পয়গাম আলী জানান, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন। দল যদি তাকে চূড়ান্ত মনোনয়ন দেয় তাহলে আমরা আশা করছি  তিনি বিপুল ভোটে জয়ী হবেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত দলীয় মনোনয়ম ফরম বিতরণ কার্যক্রম চলবে। আগ্রহী প্রার্থীরা আগামীকাল বুধবারের মধ্যে সংগৃহীত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই আসনে দলটির আরও কয়েকজন স্থানীয় জ্যেষ্ঠ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন