ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর নিহত
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তফা মিয়া (৬২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফটিক মিয়া।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে মোস্তফা মিয়া দুর্গাপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় আনন্দবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আই/এ