দেশজুড়ে

আবারও কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করেছে ক্ষুব্ধ কৃষকরা। পরে কৃষকদের সার দেয়ার আশ্বাস দিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে মুক্ত করেন ইউএনও।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকাল ৮টায় গাবতলা বাজারে অবস্থিত ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারীজ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণের শুরু করে ৮টার আগেই শেষ করে। এতে ৮টার সময় আসা কৃষকেরা সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখেন এবং মাদারগঞ্জ- ভূরুঙ্গামারী  সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

পরে কৃষকদের রোষানল থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারা বসানো হয়। দুপুর ১২টার দিকে ইউএনও এসে জনগণকে শান্ত করার চেষ্টা করে পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে নাগেশ্বরী ফিরে যান।

রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় সার বিতরণ শুরু হয়বিতরণ সুষ্ঠু হয়েছে। বিতরণ শেষে কয়েকশ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে। তারা সার না পেয়ে তাকে অবরুদ্ধ করে পুলিশের সহযোগিতায় দুপুর ১২টার পর ইউএনও এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। পরে কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেয়ায় কৃষকরা অবরোধ তুলে নেনঅতিরিক্ত বরাদ্দের জন্য জেলায় চাহিদা পাঠানো হয়েছেআশা করি শিগশিগরই বরাদ্দ পাওয়া যাবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় রাস্তা অবরোধ ও কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে অবরুদ্ধ করেন কৃষকরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন