অর্থনীতি

দেশে কতদিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে জানালো বিপিসি

দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন–এর (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

মঙ্গলবার (০৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। তবে বর্তমানে যে পরিমাণ মজুদ রয়েছে, তাতে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো শঙ্কা নেই।

নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গতকাল পর্যন্ত সাতটি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে জ্বালানির মজুদ পরিস্থিতি হলো—

ডিজেল: মোট মজুদ ২ লাখ ১৪ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য ১ লাখ ৬৪ হাজার মেট্রিক টন — মজুদকাল ১৪ দিন

অকটেন: মোট ৩৭ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য ৩৪ হাজার মেট্রিক টন — মজুদকাল ২৮ দিন

পেট্রোল: মোট ২১ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য ১৯ হাজার মেট্রিক টন — মজুদকাল ১৫ দিন

ফার্নেস অয়েল: মোট ৮৫ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য ৭৬ হাজার মেট্রিক টন — মজুদকাল ৯৩ দিন

জেট এ–১: মোট ৬০ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য ৫৫ হাজার মেট্রিক টন — মজুদকাল ৩০ দিন

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন