আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহকারীদের সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পারমাণবিক স্থাপনা, প্রয়োজনীয় সরঞ্জাম এবং কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিলে এ পুরস্কার পাওয়া যাবে।

রোববার (০৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। তথ্য সরবরাহকারীদের প্রয়োজনে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থাও করা হতে পারে।

এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের অবস্থান এবং তাদের চলাচল সম্পর্কে তথ্য দিলেও পুরস্কারের জন্য বিবেচনা করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র