জাতীয়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে সরকার

সম্প্রতি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। এ বিষয়ে জানতে, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকেছে ঢাকা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

তবে বৈঠকের বিষয়ে বিস্তাতিত কিছু জানানো হয়নি।

এর আগে এ ঘটনায় বিস্তারিত জানতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য সরকারের হাতে ছিল না বলে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে এ বিষয়ে কিছুই জানত না বাংলাদেশ সরকার।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি রাষ্ট্রদূত