আন্তর্জাতিক

এবার দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আটক

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে কেজরিওয়ালের বাড়ির সামনে থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সকাল থেকেই দিল্লি পুলিশ ঘিরে রেখেছিল। সিজেপির প্রতিবাদে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করার সময় তাঁকেও আটক করা হয়।

এছাড়া কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সিপিএম সাংসদ জন ব্রিটাসকেও আটক করেছে পুলিশ।  

এর আগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিল্লি পৌঁছালে আজ তাকেও আটক করা হয়। তিনি 'ইন্ডিয়া' (INDIA) জোটের সেই প্রতিনিধি দলের সদস্য ছিলেন, যারা শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে কুমারকে বরখাস্ত করার দাবি জানায়।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় বিরোধী নেতারা 'ভোট চুরির' অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং গত দুই বছরে অনুষ্ঠিত সমস্ত বিধানসভা নির্বাচন বাতিলের দাবি জানান। এ সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতি যে 'নির্বাচনে কারচুপি' বা 'ভোট চুরির' অভিযোগটি অস্বীকার করেননি, তাতে তিনি "হতবাক" হয়েছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অরবিন্দ কেজরিওয়াল