রাজধানী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১টি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে ১২৪ জন, তেজগাঁও বিভাগে ৯০, ওয়ারী বিভাগে ৭১, উত্তরা বিভাগে ৫১, মতিঝিল বিভাগে ৪৯, লালবাগ বিভাগে ৪১, গুলশান বিভাগে ৩২ ও রমনা বিভাগে ২১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া আটটি মোবাইল ফোন, একটি চাপাতি, নগদ ৩৫ হাজার টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ডিএমপি