জাতীয়

চট্রগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা, আন্দোলনকারীদের লাঠিপেটা করলো পুলিশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে সরকার। এ চুক্তির বিরোধিতাকারী বিভিন্ন বাম রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিনিয়োগ ভবনের সামনে এ লাঠিপেটার ঘটনা ঘটে। এত বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল ৩টায় বিনিয়োগ ভবনের  বাংলাদেশ অডিটোরিয়ামে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তির আনুষ্ঠানিকতা শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে থেকেই ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন চুক্তি বিরোধিতাকারী বিভিন্ন বাম সংগঠন ও জোট।

বিকেল ৩টা ৪৫ মিনিটে চুক্তি সই শেষে অতিথিদের বের হওয়ার সময় আন্দোলনকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ।

আন্দোলনকারী জানান, কয়েক দফায় পুলিশ তাদের বাধা দেয়। সাড়ে ৩টার দিকে ভেতর থেকে জানতে পারান চুক্তি সই হয়ে গেছে।  ওই সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ হামলায় সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন।

ওসি মনিরুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা ভবনের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা করছিল, গেইটে গাড়ির সামনে শুয়ে পড়ছিল। এতে চলাচলে সমস্যা হচ্ছিল। পরে তাদেরকে সরিয়ে দেওয়া হইছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিটি #লাঠিপেটা