আন্তর্জাতিক

আফগানদের সার্বভৌমত্বে আঘাত হানলে পাকিস্তানকে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে সামরিক অভিযান চালালে করলে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়া হবে। এমনি হুঁশিয়ারি জানিয়েছেন, তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশেষ এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেছেন, আফগানদের সার্বভৌমত্ব লঙ্ঘন হলে পাকিস্তানকে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে। 

এর আগে এক সাক্ষাৎকারে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেছিলেন, আফগান ভূখণ্ডে জঙ্গিদের নিয়োগ, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করা হচ্ছে। পরে এসব গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে। 

তবে পাকিস্তানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে মুজাহিদ বলেছেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে কোনো সশস্ত্র গোষ্ঠীকে পাকিস্তানে হামলা চালানোর সুযোগ দেওয়া হয় না। 

তিনি আরও বলেন, পাকিস্তানের উচিত নিজেদের নিরাপত্তা সমস্যা দেশের ভেতরেই মোকাবিলা করা। আফগানিস্তানের বিরুদ্ধে দায় চাপানো সঠিক নয়।  

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগানিস্তান #পাকিস্তান #তালেবান