আইন-বিচার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা যেহেতু  ৩০ দিনের মধ্যে আপিল করেননি তাই তিনি আর আপিলের  সুযোগ পাবেন না বলে জানিয়েছেন,  চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

মো. আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল আইনের ২১ (৩) ধারার কথা উল্লেখ করে জানান যে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে আপিল করা না হলে পরবর্তীতে আপিল করার আর কোনো সুযোগ থাকে না।  

তিনি আরও জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের অসংগতি হবে না, সব গুমের রিপোর্ট যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #আপিল #সুযোগ #নেই