জাতীয়

মক্কা চুক্তিতে বাংলাদেশের লাভ যাচাই-বাছাই করে সরকার সিদ্ধান্ত নেবে : শামা ওবায়েদ

ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বহুপক্ষীয় ফোরামে অংশ নেওয়ার আগে বাংলাদেশ ফার্স্ট নীতি আমরা অনুসরণ করে থাকি। মক্কা চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশের কি সুবিধা, জনগণের কি লাভ সেটা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে  ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখনো কোনো অফিসিয়ালি কোন কিছু পাননিতবে এটা উন্মুক্ত আছ, দেখা যাক।

আইপিইউ প্রতিনিধি দলের বৈঠক নিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানিয়েছে আইপিইউ। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সংসদীয় কূটনীতি জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, তরুণ সংসদের উপস্থিতিকেও ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হয়েছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শামা ওবায়েদ