জাতীয়

উপকূলীয় এলাকায় কল-কারখানা স্থাপন করে বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে উপকূলীয় এলাকায় কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (০৯ আগস্ট)  দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের লবন চাষীদের স্বার্থ রক্ষা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে, কক্সবাজারে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ীবিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #প্রধানমন্ত্রী #তারেক রহমান