মেঘে ঢাকা আকাশ, বাতাসে স্নিগ্ধতার আভাস। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের শুরুতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।
বুধবার (০৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাজধানী ও এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসি//