ফেনীর ফুলগাজীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তারের করেছে পুলিশ। গ্রেফতার মো. হাসান (২২) ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশিবাজার এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ফেনী শহরের ফলেশ্বর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে প্রথমে আটক করা হয়। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সোমবার (৩ আগস্ট) জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়ে মসজিদের (মুয়াজ্জিন) কক্ষে পাঁচ বছর বয়সী এক শিশুকে নিয়ে করেন। কিছুক্ষণ পর শিশুটি বাইরে বের হলে তার শারীরিক অবস্থার অবনতি ও রক্তক্ষরণ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরবর্তীতে উন্নত চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য তাকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আর/আই