জনদুর্ভোগ

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: ফাইল ছবি

বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য গোপালগঞ্জের কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (৪ আগস্ট) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ওজোপাডিকো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়-বৃষ্টির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট এড়াতে ১১ কেভি ভার্সিটি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটা হবে। এ কারণে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো— গোবরা, নীলার মাঠ, সোনাকুর, ইউনিভার্সিটি ক্যাম্পাস,  চর সোনাকুর, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চাপাইল ব্রিজের আশেপাশের এলাকা।

ওজোপাডিকো জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরেও চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিদ্যুৎ #ওজোপাডিকো