দেশজুড়ে

শনিবার দেশের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন তার স্থাপন এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের কারণে শনিবার (১ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছে

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়া

কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ থাকার এই সময় কিছুটা কম-বেশি হতে পারে

অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সকাল ৬টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ডি.সি. রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা (শনিবার সাপ্তাহিক বন্ধ), থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের অংশ এবং শিশুবন রোড

 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা বিবেচনা করেই কাজের জন্য এই ভোরের সময়টি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বিদ্যুৎ #সরবরাহ বন্ধ