রাজনীতি

তারেক রহমান ও বিএনপির মান-সম্মান ছিনতাই হয়েছে : সারজিস আলম

ছবি: সংগৃহীত

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শুনলাম ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেছেআসলে ছিনতাই একটা হয়েছে, তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের ছিনতাই হয়েছে। কিন্তু ছিনতাই তারা করেছে। তাদের কাজের মাধ্যমে ছিনতাই করেছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের তো মুখ দেখানোর মতো অবস্থা নেই। এইজন্য মানে তাদের এখন অবস্থা।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে তিনি এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, তারা কতটা অথর্ব হলে এত মান-সম্মান চলে যাওয়ার পরে আবার এমন একটা কাজ করে, যেটা দিয়ে মানুষের কাছে হাসির খোরাক হয়। এটা হচ্ছে তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থা।

তিনি বলেন, বর্তমানে বিএনপি যেভাবে এনসিপিকে বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, এটা হচ্ছে ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। মানে তাদের তো ওইটুকু ছিল, এরা ওইটুকুও শো করতে পারছে না।

এর আগে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জন এনসিপি নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সারজিস আলম