দেশজুড়ে

সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ

সোমবার (২৭ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সাতক্ষীরা