ক্রিকেট

জিম্বাবুয়েকে হারিয়ে টি ২০ সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ফাইল ছবি

টেস্ট এবং ওয়ানডেতে ব্যর্থ হলেও অবশেষে টি ২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজের ৩য় ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।

রোববার (১৯ জুলাই) জিম্বাবুয়ের বুলাউতে কুইন্স ক্লাব স্পোর্টস মাঠে মুখোমুখি হয় দুই দল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম। ৫৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম। ৫৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর পারভেজ ইমনকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন তামিম। ইমন আউট হন দলীয় ৫৯ রানে। তৌহিদ হৃদয় করেন ১৯ বলে ২৪ রান। 

শেষ দিকে দ্রুত অল্প রানের ব্যবধানে ইয়াসির চৌধুরী, সৈকত ও সাইফউদ্দিনের উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে জিম্বাবুয়ে। ক্রিজে নেমেই চার মেরে শেষ হাসি হাসেন মাহেদি হাসান।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন নাগারভা, ইভানস ও সিকান্দার রাজা। দলটির পক্ষে ৬৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন ডি মেয়ার্স। বাংলাদেশের পক্ষে দুই উইকেট নেন মোহাম্মাদ সাইফুদ্দিন। এছাড়া সাকলাইন, রিশাদ ও মাহেদি নেন একটি করে উইকেট।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ