গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁদপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ জুলাই) রাতে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সকালে স্থানীয় লোকজন কবরস্থানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার পথে মাটি ও বাঁশ পড়ে থাকতে দেখে করবস্থানের ভেতরে প্রবেশ করে কবরগুলো খোঁড়া অবস্থায় দেখতে পান। এসময় কঙ্কাল চুরির খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ ছুটে আসে দেখতে। পরে এলাকাবাসী ফাঁকা কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দেয়।
ওসি জানান, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
পি/ডি