বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্রধান সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় এখনও সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ আছে।
শুক্রবার (১০ জুলাই) বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃষ্টিপাত কমে যাওয়ায় পরিস্থিতির সামান্য উন্নতি হলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দূরপাল্লার যাত্রী, পর্যটক ও পণ্যবাহী যানবাহনের চালক ও শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে অতি প্রয়োজনে যাত্রীরা পানির ভেতর দিয়েই রিকশা-ভ্যান কিংবা নৌকা দিয়ে পার হয়ে অপর পাড়ে গিয়ে চলাচল করছেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, ‘বন্যাদুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের মাঝে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং এবং সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।’
আই/এ