ক্যাম্পাস

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬

সোমবার (৬ জুলাই)  থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বয়েজ লাউঞ্জ ও গার্লস লাউঞ্জে শুরু হওয়া  এই কার্যক্রম চলবে ৯ জুলাই পর্যন্ত।

প্রতিটি রক্তবিন্দুর মাধ্যমে নতুন আশার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত চার দিনব্যাপী এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগ্রহ করছেন।  এসব রক্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জীবন রক্ষায় সহায়ক হবে বলে জানিয়েছেন আয়োজকরা

ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেশবাউল হাসান চৌধুরী বলেন, “এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কেবল সামাজিক দায়িত্ববোধই শেখায় না, বরং একজন সচেতন ও সহমর্মী নাগরিক হিসেবে গড়ে উঠতেও অনুপ্রাণিত করে। আমি আনন্দিত যে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এই মহৎ উদ্যোগে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন।

ক্লাবের প্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামিম বলেন, “ব্লাড ডোনেশন ড্রাইভ আমাদের ক্লাবের অন্যতম প্রধান মানবিক আয়োজন। প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে সফল করেছে। আমরা বিশ্বাস করি, এই কয়েক দিনের সম্মিলিত প্রচেষ্টা শুধু রক্ত সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবতার সেবায় নিবেদিত নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

আই/এ