দেশজুড়ে

বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। এছাড়া পিকআপে থাকা ৬টি গরুও ঘটনাস্থলেই মারা গেছে।

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদরাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) ও একই এলাকার পিকআপচালক খোকন (৩৯)।

সোমবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সারোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ‘অনন্যা ক্লাসিক’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। 

খবর পেয়ে পুলিশ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ #পাকুন্দিয়া